৮১ কেজি গাঁজা উদ্ধার, তিন মহিলা-সহ গ্রেফতার ৬!

কুলটি: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কুলটির সীতারামপুর এলাকায়।

প্রায় ৮১ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় তিন মহিলা-সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সীতারামপুরের টেগর ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর নির্দিষ্ট একটি এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছে।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক ওজন প্রায় ৮১ কেজি বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

পাশাপাশি, এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পিছনে বড় কোনও পাচারচক্র রয়েছে কি না, তা জানতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here