উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভা এলাকার পাঞ্জিপাড়ায় তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচারে সামিল হলেন সাংসদ ও অভিনেতা দেব।
বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী গোলাম রব্বানীর সমর্থনে এদিন বিশাল রোড শো অনুষ্ঠিত হয়।
ইকরচলা থেকে কলোনি মোড় পর্যন্ত দীর্ঘ রুটে এই রোড শো ঘিরে উপচে পড়ে মানুষের ভিড়।
রাস্তাজুড়ে তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ভিড় জমায়। পুরো এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনের আগে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্বের দাবি, এই ভিড়ই প্রমাণ করছে এলাকায় তৃণমূলের জনসমর্থন কতটা দৃঢ়।














































