মামার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি! পুকুরে স্নান করতে নেমে প্রাণ গেল দাদু ও নাতনির শিশুর!

মামার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি! পুকুরে স্নান করতে নেমে প্রাণ গেল দাদু ও নাতনির শিশুর

নদিয়া: নদিয়ার কল্যাণী থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগাছা এলাকায় পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধ ও তাঁর নাতনির শিশুর।

এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতদের নাম ইলাবস মণ্ডল (৭০) ও নাহিদ ঢালী (৮)।

ইলাবস মণ্ডল ঘোড়াগাছা এলাকার বাসিন্দা।

পরিবারের দাবি, নাহিদ ঢালী তাঁর নাতনির ছেলে। শিশুটির বাড়ি হরিণঘাটা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিন্দী বাইশ পুকুর এলাকায়। কয়েক দিনের জন্য সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইলাবস মণ্ডল নাহিদকে নিয়ে এলাকার একটি পুকুরে স্নান করতে যান।

স্নানের সময় আচমকাই দু’জনই জলের তলায় তলিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে তাঁদের কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কল্যাণী থানা ও গয়েশপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

একটি আনন্দের বেড়ানো মুহূর্ত যে এমন মর্মান্তিক পরিণতি নেবে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা।

দাদু ও নাতনির শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ ঘোড়াগাছা-সহ গোটা এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here