শিলিগুড়ি: শনিবার নির্ধারিত সরকারি কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার রাতে শিলিগুড়িতে এসে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাঁর আগমনকে কেন্দ্র করে বাগডোগরা বিমানবন্দর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বিমানবন্দর থেকে তিনি নিরাপত্তা বলয়ের মধ্যেই নির্ধারিত গন্তব্যে রওনা দেন।
শনিবার উত্তরকন্যায় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
তাঁর সফর উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যৌথভাবে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
শিলিগুড়ি ও সংলগ্ন এলাকাজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে সফর নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।















































