পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা, ভবানীপুরের বাসভবনে মাল্যদান আগ্নিমিত্রা পালের!

কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রখ্যাত শিক্ষাবিদ, জননেতা ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন।

শনিবার ভবানীপুরে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক বাসভবনে তাঁর মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী আগ্নিমিত্রা পাল।

এদিন তিনি শ্যামাপ্রসাদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও তাঁর আদর্শ ও পশ্চিমবঙ্গের প্রতি অবদানের কথা স্মরণ করেন।

পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য তুলে ধরে আগ্নিমিত্রা পাল বলেন, বাংলার গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান চিরস্মরণীয়।

তাঁর আদর্শ নতুন প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।

এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণসভামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here