দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসের পুনর্নির্মাণের কাজ শুরু!

শিলিগুড়ি: দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যা এবার মিটতে চলেছে।

ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত ফুলবাড়ি- ঘোষপুকুর বাইপাসের পুনর্নির্মাণ কাজের সূচনা হলো।

প্রদীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ ও ডাবগ্রাম- ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেডিএ-র প্রধান কার্যনির্বাহী আধিকারিক বীর বিক্রম রাই, ডিসিপি ট্রাফিক কাজি সামসুদ্দিন আহমেদ-সহ প্রশাসনের আধিকারিক ও স্থানীয় নেতৃত্ব।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত প্রায় ১.৪০ কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি করা হবে। রাস্তার প্রস্থ হবে ১০.৫০ মিটার।

দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ রাস্তার উপরিভাগ সরিয়ে সেখানে নতুন করে বিটুমিনাস রাস্তা তৈরি করা হবে। প্রকল্পের জন্য প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই রাস্তা ফুলবাড়ি, ঘোষপুকুর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

পুনর্নির্মাণের কাজ শেষ হলে দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে বলে আশা প্রশাসনের। পাশাপাশি যান চলাচল আরও স্বচ্ছন্দ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিত্যযাত্রীদেরও সুবিধা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here