২০ বছরের স্পোর্টিং ঐতিহ্যে নতুন অধ্যায়, ₹১.৯ কোটিতে ভারতে রেঞ্জ রোভার স্পোর্ট ‘টোয়েন্টি এডিশন’!

কলকাতা: দুই দশকের পথচলায় রেঞ্জ রোভার স্পোর্ট শুধু একটি বিলাসবহুল SUV নয়, বরং পারফরম্যান্স ও বিলাসিতার এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। সেই দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করে তুলতেই ভারতে আত্মপ্রকাশ করল সীমিত সংস্করণের রেঞ্জ রোভার স্পোর্ট টোয়েন্টি এডিশন। গাড়িটির এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ₹১৯০ লাখ।

রেঞ্জ রোভার স্পোর্টের ২০ বছরের ইতিহাসে যেমন রয়েছে শক্তিশালী ইঞ্জিন ও স্পোর্টি ডিজাইন, তেমনই রয়েছে একের পর এক কঠিন ড্রাইভিং চ্যালেঞ্জ জয় করার নজির। সেই ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে নতুন টোয়েন্টি এডিশন।

গাড়িটির ডিজাইনে অতীতের রেঞ্জ স্টর্মার কনসেপ্টের প্রভাব স্পষ্ট। বিশেষ করে স্যাংগুইনেল্লো অরেঞ্জ রং রেঞ্জ রোভার স্পোর্টের ঐতিহাসিক স্পোর্টিং পরিচয়কে নতুনভাবে তুলে ধরেছে। এর পাশাপাশি স্যান্তোরিনি ব্ল্যাক ও অ্যাসুনি হোয়াইট রঙের বিকল্পও রয়েছে।

বাহ্যিক নকশায় ব্ল্যাক এক্সটেরিয়র প্যাক, বিশেষ ‘টোয়েন্টি’ এচিং সহ ২৩ ইঞ্চির গ্লস স্পার্কল সিলভার হুইল গাড়িটিকে আরও আক্রমণাত্মক ও স্পোর্টি করে তুলেছে। ঐচ্ছিকভাবে গ্লস ব্ল্যাক হুইলও বেছে নেওয়া যাবে।

শুধু বাইরের ডিজাইনেই নয়, গাড়ির কেবিনেও রয়েছে ২০তম বার্ষিকীর বিশেষ ছাপ। আলোকিত ‘টোয়েন্টি’ ট্রেডপ্লেট, সেন্টার কনসোলে বিশেষ স্ক্রিপ্টিং ও রেঞ্জ রোভার স্পোর্ট SV থেকে নেওয়া এবোনি উইন্ডসর পারফরম্যান্স সিট এই বিশেষ সংস্করণের অন্যতম আকর্ষণ।

পারফরম্যান্সের জায়গাতেও আপস করেনি সংস্থা। ৪.৪ লিটার টুইন-টার্বো V8 মাইল্ড-হাইব্রিড পেট্রোল ইঞ্জিন থেকে পাওয়া যাচ্ছে ৩৯৫ কিলোওয়াট শক্তি ও ৭৫০ Nm টর্ক। মাত্র ৪.৫ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে এই SUV।

ড্রাইভিং অভিজ্ঞতা আরও উন্নত করতে রয়েছে ইলেকট্রনিক অ্যাক্টিভ ডিফারেনশিয়াল, টর্ক ভেক্টরিং বাই ব্রেকিং, অল-হুইল স্টিয়ারিং, কনফিগারেবল টেরেন রেসপন্স ও ডায়নামিক রেসপন্স প্রো-সহ ডায়নামিক এয়ার সাসপেনশন।

কেবিনে রয়েছে ইমারসিভ মেরিডিয়ান সিগনেচার সাউন্ড সিস্টেম।

JLR ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজন অম্বার কথায়, গত দুই দশকে রেঞ্জ রোভার স্পোর্ট ডায়নামিক পারফরম্যান্স, স্বতন্ত্র উপস্থিতি ও সক্ষমতার মাধ্যমে স্পোর্টিং লাক্সারির নিজস্ব মানদণ্ড তৈরি করেছে। টোয়েন্টি এডিশন সেই ঐতিহ্যেরই বিশেষ উদযাপন।

Heaven’s Gate-এর ৯৯৯টি সিঁড়ি বেয়ে ওঠা কিংবা Kárahnjúkar বাঁধের প্রবল জলস্রোতের মতো কঠিন ড্রাইভিং চ্যালেঞ্জে রেঞ্জ রোভার স্পোর্টের সাফল্য তার সক্ষমতার পরিচয় দিয়েছে। নতুন টোয়েন্টি এডিশন সেই পারফরম্যান্স-ভিত্তিক DNA-কে আরও আধুনিক রূপে সামনে আনছে।

₹১৯০ লাখ এক্স-শোরুম দামে ইতিমধ্যেই অর্ডার নেওয়া শুরু হয়েছে। অক্টোবর ২০২৬ থেকে ভারতে এর ডেলিভারি শুরু হওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here