চা পাতার আড়ালে ‘কালো কারবার’, ১৪৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২!

শিলিগুড়ি: চা পাতার আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় একটি মালবাহী গাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ১৪৫ কেজি গাঁজা।

এই ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সামিন আলী ও রিঙ্ক শেখ। দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে জিয়াগঞ্জ এলাকায় ওই মালবাহী গাড়িটিকে আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা।

তল্লাশির সময় গাড়িতে থাকা চা পাতার আড়াল থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোচবিহার থেকে গাঁজা নিয়ে শিলিগুড়ি হয়ে অন্য রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল। তবে তার আগেই পুলিশের অভিযানে পাচারের ছক বানচাল হয়ে যায়।

ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ও গাঁজার চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here