ধর্মতলায় সাংবাদিকদের প্রতিবাদ মিছিল, সংবাদ সংগ্রহে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব গণমাধ্যমকর্মীরা!

কলকাতা: ধর্মতলায় প্রতিবাদ মিছিল সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংবাদিক মহলে।

সেই ঘটনার প্রতিবাদে সোমবার ধর্মতলা থেকে সাংবাদিকদের উদ্যোগে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিক সহ গণমাধ্যমকর্মীরা মিছিলে অংশ নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবাদ মিছিল থেকে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার।

সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। সংবাদ সংগ্রহের সময় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে সাংবাদিক সমাজের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here