কোচবিহার: মুখ্যমন্ত্রী হিসেবে কোচবিহারে প্রথম সফরে এসে ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কোচবিহারে পৌঁছে সরাসরি মদনমোহন মন্দিরে যান তিনি।
সেখানে পুজো দিয়ে মদনমোহন দেবের কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন প্রথমে হাসিমারা এয়ারবেসে অবতরণ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দরে পৌঁছন তিনি।
বিমানবন্দর থেকে নিরাপত্তার ঘেরাটোপে মদনমোহন মন্দিরে যান শুভেন্দু অধিকারী।
মন্দিরে পুজো ও দর্শন শেষে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
ওই বৈঠকে কোচবিহার জেলার বিভিন্ন প্রশাসনিক বিষয়, উন্নয়নমূলক কাজ সহ সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এদিন সকাল থেকেই কোচবিহার শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যেও তৎপরতা রয়েছে।















































