সকাল সকাল ভোট দিলেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন, মাকে সঙ্গে নিয়ে বুথের প্রথম ভোটার!

জলপাইগুড়ি: প্রথম দফার বিধানসভা নির্বাচনে সকাল সকাল ভোট দিয়ে দিন শুরু করলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী Swapna Barman।

বৃহস্পতিবার সকালে নিজের বাড়ির সামনে অবস্থিত Patkata Ghoshpara BFP School-এর ১৮/১৯৭ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

মাকে সঙ্গে নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বুথের প্রথম ভোটার হিসেবেই ভোট দেন স্বপ্না বর্মন।

উল্লেখ্য, এই বুথে মোট প্রায় ৭২০ জন ভোটার রয়েছেন। সকাল থেকেই ভোট দিতে বুথে উপস্থিত হন এলাকার বাসিন্দারা।

‘সোনার মেয়ে’ হিসেবে পরিচিত স্বপ্না বর্মনের ভোটদানকে কেন্দ্র করে এলাকায় বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন তিনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান সাধারণ ভোটারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here