ছটঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুণ্যার্থীর মৃত্যু, উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকের আবহে!

পাণ্ডবেশ্বর: ছটপুজোর উৎসবের আবহে মর্মান্তিক দুর্ঘটনা। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর।

সোমবার সকালে পাণ্ডবেশ্বরের গায়ঘাটা ছটঘাটে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম বিনোদ নুনিয়া। তিনি গায়ঘাটা এলাকারই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছটপুজোর আচার-অনুষ্ঠান চলাকালীন বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন বিনোদ নুনিয়া। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছটঘাটে শোকের ছায়া নেমে আসে। আনন্দের উৎসব মুহূর্তের মধ্যেই পরিণত হয় বিষাদের পরিবেশে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (অন্ডাল ডিভিশন) দীপ কুমার দাস, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন বন্দ্যোপাধ্যায়, ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও), যুগ্ম বিডিও-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, ছটঘাটে বিদ্যুতের তারের যথাযথ সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের অভাব থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

যদিও প্রশাসনিক তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ছটপুজোর মতো বড় ধর্মীয় উৎসবে যেখানে বহু মানুষের সমাগম হয়, সেখানে বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা ও প্রয়োজনীয় সতর্কতা নিশ্চিত করা হয়েছিল কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

ছটপুজোর পবিত্র মুহূর্তে এমন মর্মান্তিক দুর্ঘটনায় একদিকে যেমন শোকস্তব্ধ মৃতের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here