গরু চুরির অভিযোগে গণপিটুনি, মৃত ২!

ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ, আদালতে পেশ ধৃতরা

শিলিগুড়ি: গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাগডোগরার তারাবাড়ি এলাকায়।

শনিবার ভোররাতে পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে আসার অভিযোগ ওঠে একদল যুবকের বিরুদ্ধে।

স্থানীয়রা তাদের ধরে ফেললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শুরু হয় মারধর। গণপিটুনির ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার পর বাগডোগরা থানার পুলিশ গরু চুরির অভিযোগে মোট ৭ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে পিকআপ ভ্যান নিয়ে তারাবাড়ি এলাকায় ঢুকেছিল ওই দলটি।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের আটক করেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয় সহ অন্য একটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর তিনজনকে জখম অবস্থায় আটক করা হয়।

পাশাপাশি আরও চারজনকে সেনাবাহিনী আটক করে।

পরে সেনাবাহিনীর অভিযোগের ভিত্তিতে ওই চারজনকেও গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম রাকিব, নুর মহম্মদ, মহম্মদ আনারুল, মহম্মদ আজাদ, আমির, আরিফ খান ও আক্রম খান।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে কয়েকজন উত্তর দিনাজপুরের বাসিন্দা। বাকিদের বাড়ি বিহার ও হরিয়ানায়।

ধৃত সাতজনকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here