উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার!

উপাচার্য সংকট কাটাতে দ্রুত সমাধানের আশ্বাস, স্মৃতিমেদুর হয়ে ঘুরলেন নিজের বোটানি বিভাগ

শিলিগুড়ি: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন সুকান্ত মজুমদার।

রবিবার বিশ্ববিদ্যালয় চত্বরে এসে পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি নিজের পুরনো বোটানি বা উদ্ভিদবিদ্যা বিভাগেও যান তিনি।

বিশ্ববিদ্যালয়ে ঘুরে নিজের ছাত্রজীবনের নানা স্মৃতি ফিরে দেখেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

পুরনো বিভাগে গিয়ে স্মৃতিচারণা করে সুকান্ত মজুমদার জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তাঁর কাছে ‘সেকেন্ড হোম’। জীবনের সেরা সময়গুলির অন্যতম সময় এখানেই কেটেছে বলে জানান তিনি।

এদিন বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচলাবস্থা ও উপাচার্য সংকট নিয়েও কথা বলেন সুকান্ত মজুমদার।

সমস্যা সমাধানে উচ্চশিক্ষা দফতর ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে দ্রুত জট কাটানোর আশ্বাস দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here