শিলিগুড়িতে বিজেপির ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা!

বাঘাযতীন পার্ক থেকে প্রধান সড়ক পরিক্রমা, মানুষের কাছে পৌঁছবে ‘সেবা’র বার্তা

শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবা ও দেশবাসীর প্রতি তাঁর অবদানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে শুরু হল ‘সেবা জ্যোতি যাত্রা’।

বুধবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

পরবর্তীতে রবীন্দ্র মঞ্চেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। ‘সেবা জ্যোতি যাত্রা’কে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

দলীয় পতাকা, স্লোগান ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে এদিন বাঘাযতীন পার্ক চত্বর মুখর হয়ে ওঠে।

বিজেপির এই যাত্রা শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, মানুষের জন্য তাঁর সেবামূলক উদ্যোগ ও দেশের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ। এছাড়াও বিজেপির বিভিন্ন স্তরের নেতা, কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবা এবং মানুষের কল্যাণে তাঁর ভূমিকার কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই ‘সেবা জ্যোতি যাত্রা’র অন্যতম প্রধান লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here