শহর পরিষ্কারে শিলিগুড়ি পুরনিগমের নতুন উদ্যোগ‘সেবা জ্যোতি যাত্রা’র মঞ্চ থেকে একাধিক সাফাই ও বর্জ্য ব্যবস্থাপনার গাড়ির উদ্বোধন!

শিলিগুড়ি: শিলিগুড়ি শহরকে আরও পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে একাধিক নতুন গাড়ি নামাল শিলিগুড়ি পুরনিগম।

বুধবার ‘সেবা জ্যোতি যাত্রা’র মঞ্চ থেকে বাঘাযতীন পার্কে পুরনিগমের সাফাই ও বর্জ্য ব্যবস্থাপনার একাধিক গাড়ির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, নতুন গাড়িগুলি শহরের বিভিন্ন এলাকায় সাফাই, বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হবে। এর ফলে শহরের বিভিন্ন প্রান্তে পরিষ্কার – পরিচ্ছন্নতার কাজ আরও দ্রুত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, শহরকে পরিষ্কার রাখা শুধু পুরনিগমের দায়িত্ব নয়, এর সঙ্গে শহরের প্রতিটি নাগরিকের দায়িত্ব জড়িয়ে রয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি নতুন গাড়িগুলির সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের উপরও জোর দেন মন্ত্রী।

পুরনিগমের পরিষেবাকে আরও কার্যকর করে শহরকে পরিচ্ছন্ন রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here