ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে Democratic Youth Federation of India-এর ৫৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর শহীদ বেদীতে মাল্যদান করে দিনটির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রক্তদান শিবিরে সাধারণ মানুষদের পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করে।
একই দিনে শিলিগুড়িতেও পৃথক কর্মসূচি পালন করা হয়। শহরের অনিল বিশ্বাস ভবনের সামনে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।















































