আসানসোল: ছটপুজোকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠেছে গোটা শিল্পাঞ্চল।
সেই উৎসবের আনন্দে সামিল হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সোমবার আসানসোলের বার্ণপুরে নেহরু পার্কের পিছনে দামোদর নদীর ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে অংশ নেন তিনি। ছটব্রতীদের সঙ্গে নদীর ঘাটে উপস্থিত হয়ে পবিত্র দামোদর নদীতে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন মন্ত্রী।
এদিন ছটপুজোর ধর্মীয় রীতি মেনে সূর্যদেবের আরাধনায় অংশ নেন অগ্নিমিত্রা পাল।
সূর্যদেবের কাছে প্রার্থনা জানানোর পাশাপাশি ঘাটে উপস্থিত ছটব্রতী ও পুণ্যার্থীদের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নেন তিনি।
ছটপুজো উপলক্ষে বার্ণপুরের দামোদর নদীর ঘাটে সকাল থেকেই উৎসবের আবহ লক্ষ্য করা যায়।
আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন ছটঘাটের পাশাপাশি এই ঘাটেও বহু পুণ্যার্থীর সমাগম ঘটে। ভক্তি, নিষ্ঠা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ছটপুজো।














































