মিলনমোড়ে ‘MP Deusi Bhailo Mahotsav 2026’-এর সফল আয়োজন, সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানালেন সাংসদ রাজু বিস্তা!

শিলিগুড়ি: গোর্খা সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ পরম্পরাকে তুলে ধরতে শিলিগুড়ির মিলনমোড় ফুটবল গ্রাউন্ডে আয়োজিত তিন দিনের ‘MP Deusi Bhailo Mahotsav 2026’ ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়।

শুক্রবার থেকে শুরু হওয়া এই মহোৎসবের শেষ দিনে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

সেখানে অনুষ্ঠান সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সাংবাদিক বৈঠকে সাংসদ রাজু বিস্তা জানান, এই মহোৎসব আয়োজনের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তাঁদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পাশাপাশি আয়োজনের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি ও সংস্থার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংসদ।

উল্লেখ্য, ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মিলনমোড় ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই মহোৎসব।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিন দিন ধরে গোর্খা সমাজের সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, লোকসংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ।

পাশাপাশি ২০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দেউসি-ভাইলো প্রতিযোগিতা।

গোর্খা সংস্কৃতিকে বৃহত্তর মঞ্চে তুলে ধরার পাশাপাশি পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই মহোৎসবের আয়োজন করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here