সাতসকালে লোকালয়ে ৩০ হাতির হানা, খাবারের খোঁজে নকশালবাড়ির বেঙ্গাই জোতে আতঙ্ক!

শিলিগুড়ি: খাবারের সন্ধানে ফের লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল।

বুধবার সকালেই নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গল সংলগ্ন বেঙ্গাই জোত এলাকায় প্রায় ৩০টি হাতির একটি বড় দল প্রবেশ করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বেরিয়ে শাবক ও দাঁতাল-সহ প্রায় ৩০টি হাতির দল খাবারের সন্ধানে বেঙ্গাই জোত এলাকায় ঢুকে পড়ে।

বেশ কিছুক্ষণ ধরে তারা এলাকায় রসদ সংগ্রহ করতে থাকে।

হাতির দলকে দেখতে পেয়ে বাসিন্দারা নিরাপদ দূরত্বে সরে যান ও দ্রুত টুকরিয়াঝাড় বনদফতরকে খবর দেন।

খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বনকর্মীরা সতর্কতার সঙ্গে হাতির দলকে পুনরায় জঙ্গলের দিকে ফিরিয়ে দিতে সক্ষম হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here