তিনবাত্তি মোড়ে ট্রাকচালককে মারধর ও তোলাবাজির অভিযোগ, ফের গ্রেফতার এক! এখনও অধরা মূল অভিযুক্ত!

শিলিগুড়ি: তিনবাত্তি মোড়ে ট্রাক আটকে চালককে মারধর ও তোলাবাজির অভিযোগের ঘটনায় ফের এক অভিযুক্তকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। ধৃতের নাম শুভাশীষ রায় ওরফে বিশাল (২৬)।

বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনিতে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ।

উল্লেখ্য, গত রবিবার রাতে নৌকাঘাট সংলগ্ন তিনবাত্তি মোড়ে ভিনরাজ্যের একটি চালবোঝাই ট্রাক আটকে চালককে মারধর ও তোলাবাজির অভিযোগ ওঠে।

এই ঘটনায় এর আগে অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহ নামে দুই ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার তাঁদের তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এদিকে, এই ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাসের নামও জড়িয়েছে।

অভিযোগ, তিনিই এই ঘটনার মূল অভিযুক্ত। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। সঞ্জয় বিশ্বাসের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here