জনকল্যাণ শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ল!

ফলতা: সাধারণ মানুষের ব্যাপক সাড়ার জেরে রাজ্যজুড়ে চলা জনকল্যাণ শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতার শিবিরে তিনি জানান, বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শিবির চালু থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্তভাবে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। পাশাপাশি ফলতা থানায় হামলার প্রসঙ্গ তুলে তিনি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। অভিযুক্তদের চিহ্নিত করে আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here