সংক্রমণ রোধে রাজ্যজুড়ে চলছে ফের লকডাউন আর এবার নয়া নির্দেশিকা অনুযায়ী সকাল সাতটা থেকে দশটা অব্দি খোলা থাকবে সমস্ত দোকানপাট।
তবে রাজ্য সরকারের তরফে এই নির্দেশিকা জারি করা হলেও বুড়ো আঙুল দেখিয়ে নির্ধারিত সময়ের পরেও এদিন হায়দার পাড়া বাজারে কেনাকাটা করতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেলো। মূলত দশটার পরে অবাধে খোলা রয়েছে দোকানপাট চলছে দেদার কেনাকাটা।
এবার তারই বিরুদ্ধে অভিযানে নামলেও শিলিগুড়ি মেট্রোপলিটন থানা পুলিশের শিলিগুড়ি থানা পুলিশ। এদিন বিক্রেতাদের সরকারের নির্দেশিকা পালন করার কথা জানানোর পাশাপাশি কড়া ভাষায় সতর্ক করা হয় সরকারি নির্দেশিকা অমান্যকারীদের। তবে বারংবার সরকারের তরফে এই নির্দেশিকা জানানোর পরেও কেন এই ধরনের গাফিলতি তা নিয়েই প্রশ্ন উঠেছে বারংবার।











































