শহরের বিভিন্ন প্রান্তের ভবঘুরেদের হাতে খাওয়ার তুলে দিল শিলিগুড়ির প্যাডম্যান এর সাথে একদল যুবক।
প্রসঙ্গত, একেতে করোনার দাপট তার ওপর সংক্রমণ রুখতে লকডাউন দুয়ে মিলে সাধারণ জনজীবনে একের পর এক আঘাত হেনেই চলেছে। আর এই মুহূর্তে লকডাউন এর জেরে সবথেকে অসুবিধার সম্মুখীন হচ্ছেন পথে থাকা মানুষগুলি। জনজীবন স্বাভাবিক থাকলে তাদের যেটুকু খাওয়ারের জোগান হত তা আজ ব্যহত। তাই তাদের কথা মাথায় রেখেই Siliguri’s padman এর সাথে সৌমেন দে, মানিক গড়াই,নীল উৎপল গোস্বামী বিনামূল্যে রাতের খাবার তুলে দিলো শিলিগুড়ি এর বিভিন্ন প্রান্তে ভাবোঘুরে অসহায় মানুষের হাতে।
এইসব মানুষদের জন্যে একবেলা খাবার যোগাতে পারে যেমন খুশি তারা তেমনি আকস্মিক হাতের নাগালের মাঝে খাবার পেয়ে খুশি পথে থাকা ভবঘুরেরাও। তাদের মত কিছু মানুষ যদি সমাজের হয়ে এই ভাবে এগিয়ে আসে তাহলে হয়তো পথে থাকা মানুষগুলোকে অন্তত না খেয়ে দিন যাপন করতে হবে না। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।













































