বৃহষ্পতিবার গভীর রাতে জলপাইগুড়ির রেসকোর্স পাড়া সংলগ্ন সরকারি আবাসনে ঘটে এই ঘটনা,স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে জেলা আদালতের বিচারকের নিরাপত্তা কর্মী পুলিশ কনস্টেবল রঞ্জিত রাজবংশী নিজের সার্ভিস রিভলবার থেকে নিজের মাথায় গুলি চালিয়ে আত্নহত্যা করার চেষ্টা করে।
এরপরই গুলির শব্দে ছুটে আসা অন্যান্য আবাসনের পুলিশ কর্মীরা ছুটে আসে এবং গুরুতর আহত রঞ্জিত রাজবংশীকে দ্রুত জলপাইগুড়ি সূপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আহত পুলিশ কর্মীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করে দেন। তবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ যাবার পথেই মৃত্যুর কোলে ঢোলে পরে এই পুলিশ কর্মী।
ঘটনা প্রসঙ্গে মৃত রঞ্জিত রাজবংশীর শ্যালক নয়ন রায় বলেন, খবর পাই জামাই বাবু রিভলবার দিয়ে নিজের ওপর গুলি চালিয়েছে,এই শুনেই ছুটে আসি। ইতিমধ্যে এই ঘটনা জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।











































