দায়িত্বের চাপেই কি প্রাণ গেল? কোচবিহারে বিএলওর অকালমৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন

কোচবিহার: বিএলওর মৃত্যুর ঘটনা শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কোচবিহার জেলা উত্তর বিধানসভা কেন্দ্রের বানেশ্বর ইছামারী এলাকার ১০৩ নম্বর বুথের বিএলও আশিস ধরের।

শনিবার তাঁর বুথে হেয়ারিং থাকার কথা ছিল, তার আগের রাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের দাবি, দায়িত্বজনিত মানসিক চাপই তাঁর অসুস্থতার অন্যতম কারণ। অভিযোগ, হেয়ারিং নিয়ে আশিস ধর বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলে। শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

মৃতের ভাই দিলীপ ধর জানান, মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত নন। তবে তাঁর কথায়, কাজ নিয়ে খুব চাপের মধ্যে ছিল। SIR সংক্রান্ত দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক টেনশন ছিল বলেই মনে করচ্ছে পরিবার।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বিএলওদের অসুস্থতা ও মৃত্যুর খবর সামনে এসেছে। ফের কোচবিহারের এই ঘটনা প্রশাসনিক কাজের চাপ ও কর্মীদের মানসিক-শারীরিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here