অবরোধ ঘিরে উত্তেজনা, পুলিশ আক্রান্ত! লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ

মালদা: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদার ইংলিশ বাজারের যদুপুর এলাকা।

১২ নম্বর জাতীয় সড়কে অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও।

জানা গিয়েছে, অবরোধ তুলতে গেলে আন্দোলনকারীদের একাংশ পুলিশের ওপর চড়াও হয়।

এই ঘটনায় পুলিশের একটি গাড়ির চালকের মাথা ফেটে যায় বলে খবর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

এদিন সকাল থেকেই যদুপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের দাবি, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।

সেই দাবিতেই রাস্তায় নেমে আন্দোলনে শামিল হন বহু মানুষ।

ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ও কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here