হনুমান জয়ন্তীতে বজরংবলীর আরাধনায় তৃণমূল-বিজেপি প্রার্থীরা

মনোনয়নের আগে মন্দিরে শক্তি প্রার্থনা, হনুমান জয়ন্তীতে বজরংবলীর আরাধনায় তৃণমূল-বিজেপি প্রার্থীরা

শিলিগুড়ি: মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ধর্মীয় আবহে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন শিলিগুড়ির দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থী।

বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে মাল্লাগুড়ি বজরংবলী মন্দিরে পুজো দিলেন তৃণমূল ও বিজেপি দুই দলের প্রার্থীই।

সাতসকালে মন্দিরে পৌঁছে পুজো-অর্চনা ও যজ্ঞে অংশ নেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। মনোনয়নের আগে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।

অন্যদিকে, একই মন্দিরে গিয়ে পুজো সারেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

তিনিও নির্বাচনের আগে বজরংবলীর কৃপা কামনা করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার দিন জনসংযোগের পাশাপাশি ধর্মীয় আবহকেও গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here