ফাঁসিদেওয়ায় হয়ে মনোনয়ন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা চড়ল – বিজেপি-তৃণমূলের পাল্টা বার্তা

ফাঁসিদেওয়ায় হয়ে মনোনয়ন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা চড়ল – বিজেপি-তৃণমূলের পাল্টা বার্তা

শিলিগুড়ি: ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে হয়ে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে এদিন রাজনৈতিক উত্তাপ বাড়ল।

এদিন মনোনয়নপত্র জমা দিতে এসে বিজেপি প্রার্থী দুর্গা মূর্মু তীব্র রাজনৈতিক বার্তা দেন।

তিনি অভিযোগ করেন, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে অপমান করা হয়েছে ও তারই জবাব আদিবাসী সমাজ এবারের নির্বাচনে বিজেপিকে জয়ী করিয়ে দেবে।

তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

অন্যদিকে, একই দিনে মনোনয়নপত্র জমা দেন ফাঁসিদেওয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রিনা এক্কা। তাঁর মনোনয়ন ঘিরেও দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

একই দিনে দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ভোটের আবহ আরও তীব্র হয়ে ওঠে।

বিজেপি ও তৃণমূল উভয় শিবিরই নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে, যার প্রভাব আসন্ন নির্বাচনে কতটা পড়বে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here