রাজনৈতিক পালাবদল, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মোহাম্মদ জব্বার!

ফাঁসিদেওয়া, শিলিগুড়ি: ফের বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকল ফাঁসিদেওয়া ব্লক।

তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এলাকার পরিচিত রাজনৈতিক মুখ মোহাম্মদ জব্বার।

তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

জানা গিয়েছে, একসময় কংগ্রেসের হয়ে দু’বার প্রধান ও পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জব্বার। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর আবার পুরনো দলে ফেরায় কংগ্রেস শিবিরে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

এদিন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি সুবিন ভৌমিকের নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন মোহাম্মদ জব্বার।

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের দুই কার্যকরী সভাপতি, ফাঁসিদেওয়া ব্লক কংগ্রেস সভাপতি শ্যামল মন্ডল ও দলের প্রার্থী নবনীতা তির্কি।

দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান নেতৃত্বরা।

স্থানীয় সূত্রে খবর, জালাসনিজামতারা সহ একাধিক এলাকায় মোহাম্মদ জব্বারের যথেষ্ট প্রভাব রয়েছে। ফলে তাঁর এই যোগদান ফাঁসিদেওয়া ব্লকে কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিন ভৌমিক দাবি করেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেস ছেড়ে আরও বহু মানুষ কংগ্রেসে যোগ দেবেন।

অন্যদিকে, নিজের দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোহাম্মদ জব্বার জানান, পুরনো দলে ফিরে তিনি খুশি।

তাঁর অভিযোগ, একটি হাইস্কুল প্রতিষ্ঠার দাবিতে একসময় কংগ্রেস ছেড়েছিলেন ও ২০১১ সালে তৃণমূলে যোগ দেন। কিন্তু দীর্ঘদিন পরেও সেই স্কুল বাস্তবায়িত না হওয়ায় হতাশ হন তিনি।

মিথ্যে আশ্বাসের অভিযোগ তুলে তিনি জানান, সেই অভিজ্ঞতা থেকেই আবার কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর কথায়, “কংগ্রেস এখন নতুন করে সংগঠিত হচ্ছে। তাই পুরনো দলে ফেরাই সঠিক সিদ্ধান্ত বলে মনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here