মালদায় ট্রাইবুন্যালের কাজ শুরু, ভোটার তালিকা সংশোধনে ভিড় – বাদ পড়েছে ২ লক্ষের বেশি নাম!

মালদা: বুধবার থেকে মালদা জেলায় শুরু হল ভোটার তালিকা সংশোধনের জন্য ট্রাইবুন্যালের কাজ।

সেই অনুযায়ী মালদা জেলা শাসকের দপ্তরের সামনে পুল গ্যারেজে অস্থায়ীভাবে এই কার্যক্রম চালু করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার মোট ১২টি বিধানসভা এলাকার ভোটারদের নাম সংশোধন ও পুনরায় অন্তর্ভুক্তির কাজ এখানে করা হবে।

ইতিমধ্যেই বহু মানুষ তাদের নাম তালিকায় ফের অন্তর্ভুক্ত করার জন্য ট্রাইবুন্যালে ভিড় জমিয়েছে।

উল্লেখ্য, মালদা জেলায় প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে।

যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংশোধনের কাজ অনলাইনেও চালু রয়েছে।

ট্রাইবুন্যালে আসা সাধারণ মানুষদের অভিযোগ, একাধিক ক্ষেত্রে একই পরিবারের অনেক সদস্যের নামই তালিকা থেকে বাদ গিয়েছে।

ফলে বাধ্য হয়েই তারা সরাসরি এখানে এসে আবেদন জানাচ্ছে।

প্রশাসনের আশা, এই প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে ও যোগ্য ভোটারদের নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here