ভোটার তালিকা সংশোধনে দিনহাটায় তৎপরতা, ট্রাইব্যুনাল ক্যাম্পে নথি জমা দিচ্ছেন সাধারণ মানুষ!

ভোটার তালিকা সংশোধনে দিনহাটায় তৎপরতা, ট্রাইব্যুনাল ক্যাম্পে নথি জমা দিচ্ছেন সাধারণ মানুষ

দিনহাটা: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে দিনহাটা এক ব্লক সমষ্টি অফিসে বুধবার দেখা গেল ব্যাপক সাড়া।

অফলাইনে ট্রাইব্যুনালে আবেদন জানাতে সকাল থেকেই ভিড় করেন বহু ভোটার।

প্রশাসনের উদ্যোগে ব্লক অফিসে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে ভোটাররা তাদের নাম সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।

অনেকেই জানান, ভোটার তালিকায় নাম সংশোধন বা পুনরায় অন্তর্ভুক্তির জন্য এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ সুযোগ।

এদিন প্রচণ্ড গরম উপেক্ষা করেই সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে নিজেদের নথি জমা দেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, জমা পড়া আবেদনগুলি ট্রাইব্যুনালের মাধ্যমে যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে কিছু ভোটার নাম বাদ পড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও, সামগ্রিকভাবে এই উদ্যোগকে সমস্যার সমাধানের একটি প্রক্রিয়া হিসেবেই দেখছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here