শিলিগুড়ি: ভারতীয় জনতা পার্টির বিপুল আসনে জয়ের আনন্দে শিলিগুড়ির ৩ নম্বর মন্ডলের উদ্যোগে আয়োজিত হল এক বিশাল পদযাত্রা।
মঙ্গলবার বিকেলে এই পদযাত্রায় অংশ নেন দলের অসংখ্য কর্মী-সমর্থক ও স্থানীয় নেতৃত্বরা।
পদযাত্রা ঘিরে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।
দলীয় পতাকা, ব্যানার ও ঢাক- ঢোলের তালে তালে কর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন।
“জয় শ্রী রাম” ধ্বনি ও দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
পদযাত্রায় উপস্থিত নেতৃত্বরা জানান, এই জয় শুধুমাত্র একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং সাধারণ মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।
৩ নম্বর মন্ডলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার লক্ষ্যেই এই জয়কে কাজে লাগানো হবে।
পদযাত্রা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। কোথাও যাতে বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে প্রশাসনের তরফেও কড়া নজরদারি ছিল।
এই পদযাত্রাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে এই বিজয় মিছিল প্রত্যক্ষ করেন ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।












































