মোবাইল টাওয়ার বসানো ঘিরে আশিগড়ে বি*ক্ষোভ, নরেশ মোড়ে পথ অবরোধ – পুলিশের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি!

শিলিগুড়ি: মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে শিলিগুড়ির আশিগড়ের নরেশ মোড়ে উত্তেজনা ছড়াল বুধবার।

স্থানীয় বাসিন্দারা এদিন হঠাৎই রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মধ্যে টাওয়ার বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল বাসিন্দাদের একাংশের মধ্যে।

তাদের দাবি, টাওয়ার বসানোর আগে যথাযথ অনুমতি ও স্থানীয়দের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ।

এর প্রতিবাদেই এদিন তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আশিগড় ফাঁড়ির পুলিশ ও আশিগড় ট্রাফিক বিভাগের আধিকারিকরা।

তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ও সমস্যার সমাধানের আশ্বাস দেন।

পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা ও ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here