ড্রাই ডে-র সুযোগে মদের মজুত! পুলিশের জালে ধরা পড়ল অ*ভিযুক্ত

শিলিগুড়ি: নির্বাচন কমিশনের ঘোষিত ‘ড্রাই ডে’-কে কেন্দ্র করে বেআইনি মদের কারবারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।

প্রধাননগর থানার পুলিশের অভিযানে ধরমনগর এলাকা থেকে ধরা পড়ে আয়ুষ কাহার নামে ওই ব্যক্তি।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট সময়ের জন্য মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

সেই পরিস্থিতিতে বেআইনিভাবে মদ মজুত করে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালায় পুলিশ।

অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার মদ উদ্ধার হয়।

পুলিশের অনুমান, এই মদ বাজারে চড়া দামে বিক্রির উদ্দেশ্যেই মজুত রাখা হয়েছিল।

অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।

ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here