বড়সড় মাদক চ*ক্র ভাঙল পুলিশ, জোড়াপানি ব্রিজ থেকে মহিলা সহ ৫ জন গ্রে*ফতার

শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। জোড়াপানি ব্রিজ এলাকা থেকে একটি গাড়ি আটক করে এক মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাদা পোশাকের পুলিশ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কিলোগ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল (ক্রুট), যার আনুমানিক বাজারমূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে উত্তর প্রদেশের আজমগড়ের বাসিন্দা পাপ্পু গিরি (৪৮) ও আজারুদ্দিন শাহ (৩৯) রয়েছে। এছাড়াও গুড়ংবস্তির বাসিন্দা এমডি মুরাদ আনসারী (৪০), প্রকাশনগরের বাসিন্দা এমডি শমসের আলাম (৩৫) সহ শাস্ত্রী নগর, ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা পূজা রাসাইলি (৩৩)-কে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মালদা থেকে এই কাঁচামাল শিলিগুড়িতে আনা হত। এরপর শহরের কোনো গোপন ডেরায় তা থেকে ব্রাউন সুগার তৈরি করে অন্যত্র সরবরাহ করা হতো।

পুলিশ সূত্রে আরো খবর, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এই মাদক চক্রের আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here