আইপিএলে টাকা হারিয়ে ঋণের চাপে যুবকের আ*ত্ম*ঘাতী, শো*কস্তব্ধ!

আইপিএলে টাকা হারিয়ে ঋণের চাপে যুবকের আত্মঘাতী, শোকস্তব্ধ

মালদা: আইপিএলকে কেন্দ্র করে জুয়ার নেশা ও চড়া সুদের ঋণের চাপ এই দুইয়ের মারাত্মক প্রভাবেই প্রাণ হারালেন এক যুবক।

ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী অঞ্চলের ঝাঁঝরা গ্রামে।

এদিন সকাল প্রায় নটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

মৃত যুবকের নাম অপু পদ্দার (২৬)। পেশায় তিনি একটি গোডাউনের কর্মী ছিলেন।

পরিবারে স্ত্রী, তিন বছরের এক সন্তান ও বাবা-মাকে নিয়ে সংসার ছিল তার।

পরিবারের অভিযোগ, আইপিএল শুরু হওয়ার পর স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ধার নেন অপু ও সেই টাকা জুয়ায় হারিয়ে ফেলেন।

এরপর থেকেই ঋণ শোধের চাপ ও মানসিক দুশ্চিন্তায় ভেঙে পড়েন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি অপু।

সোমবার বিকেলে মাকে ভিডিও কলে ফোন করে নিজের সন্তানকে শেষবারের মতো দেখতে চান ও বলে “আমাকে আর দেখতে পাবে না।” এরপরই তার ফোন বন্ধ হয়ে যায়।

উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করে ও পরে মালদা থানায় যোগাযোগ করে।

পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

দেহটি ময়নাতদন্তের জন্য মালদা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মৃতের পরিবারের দাবি, আইপিএল সংক্রান্ত জুয়া ও ঋণের চাপে পড়েই অপু এই চরম সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি বেআইনি জুয়া ও চড়া সুদের কারবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here