শিলিগুড়ি: শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের মনোনয়নকে ঘিরে এদিন চোখে পড়ার মতো জনসমাগম হয়।
সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের ঢল নামতে থাকে, আর সেই উচ্ছ্বাসে গোটা এলাকা যেন উৎসবের আবহে পরিণত হয়।
মনোনয়ন জমা দেওয়ার পর গৌতম দেব জানান, এই ভিড় শুধু দলীয় কর্মীদের নয়, বহু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁকে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, এই ভালোবাসা ও সমর্থন তাঁর কাছে বড় দায়িত্ব, যা তিনি যথাসাধ্য পালনের চেষ্টা করবেন।
শিলিগুড়ির সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য বলেও স্পষ্ট করেন তিনি।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে গৌতম দেব বলেন, বহুবার মনোনয়ন জমা দিলেও এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগে খুব কমই দেখেছেন।
মানুষের এই বিশ্বাসকে মর্যাদা দিয়ে আগামী দিনেও নিরলসভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দেন তিনি।
প্রতিপক্ষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, এই লড়াইয়ে বিজেপিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না।
তাঁর দাবি, অতীত নির্বাচনের ফলাফলই প্রমাণ করেছে শহরের মানুষ বিজেপির প্রতি কতটা আস্থা রাখেন।
পাশাপাশি তিনি আরও বলেন, শিলিগুড়ির মানুষ বিভিন্ন রাজনৈতিক শক্তির কাজ ও মানসিকতা বিচার করেই নিজেদের মত গড়ে নিয়েছেন, আর সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন নিয়ে তিনি












































