রবিবার কাওয়াখালিতে মোদির মহাসভা, কয়েক লক্ষ মানুষের সমাগমের আশা বিজেপির!

শিলিগুড়ি: নির্বাচনী প্রচারে রবিবার শিলিগুড়ির কাওয়াখালি মাঠে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তাঁর সভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে।

সকাল থেকেই পাহাড় ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকদের ঢল নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাজু বিস্তা জানান, কাওয়াখালি মাঠে সভামঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ও প্রধানমন্ত্রীর সভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে।

তাঁর কথায়, “প্রধানমন্ত্রীকে দেখতে কর্মী-সমর্থকদের মধ্যে সবসময়ই প্রবল উৎসাহ থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন।

এদিন এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রসঙ্গেও সরব হন রাজু বিস্তা।

তিনি অভিযোগ করেন, এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসন দায়ী।

যদিও তিনি স্বীকার করেন, নাম বাদ যাওয়ার ঘটনায় তাঁদের দলও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here