রাজগঞ্জ: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজগঞ্জে জোরকদমে প্রচারে নামল বিজেপি।
শুক্রবার রাজগঞ্জ বিধানসভা এলাকায় বেলাকোবায় বিজেপি প্রার্থী দীনেশ সরকারের সমর্থনে বিশাল রোড শো করলেন শুভেন্দু অধিকারী।
তাঁর উপস্থিতিতে গোটা এলাকা বিজেপি সমর্থকদের ভিড়ে সরগরম হয়ে ওঠে।
রোড শো ঘিরে সকাল থেকেই বেলাকোবা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাস্তা।
খোলা গাড়িতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন ও বিজেপি প্রার্থী দীনেশ সরকারের পক্ষে ভোট প্রার্থনা করেন।
রোড শো এর শেষে এক সভার আয়োজনও করা হয়। সভা মঞ্চে বক্তব্য রাখে শুভেন্দু অধিকারী।












































