শহীদ বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডলকে গান স্যা*লুট, গ্রামে শেষ বিদায়ে আবেগঘন পরিবেশ!

মালদা: মণিপুরে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডল (৩৪)-এর অন্তিম সৎকার সম্পন্ন হল মালদার মোথাবাড়ি এলাকার ভাগজান টোলা গ্রামে।

রবিবার তাঁর মরদেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

শেষকৃত্যের আগে বিএসএফের পক্ষ থেকে শহীদ জওয়ানকে গান স্যালুট জানানো হয়।

উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। দেশের জন্য আত্মবলিদান দেওয়া এই জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে গ্রামবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

জানা গিয়েছে, ১৭০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান মিঠুন মণ্ডল মণিপুরে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন।

গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শহীদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীরা।

রাজনৈতিক বিভেদ ভুলে সকলেই একসুরে শ্রদ্ধা জানান শহীদ জওয়ানকে।

দেশের জন্য তাঁর এই আত্মত্যাগে গর্বিত হলেও প্রিয়জনকে হারানোর বেদনায় ভেঙে পড়েছে পরিবার ও গোটা এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here