নববর্ষে জনসংযোগে শংকর ঘোষ, ঢাক বাজিয়ে শুভেচ্ছা – মন্দিরে পুজো দিয়ে দিন শুরু!

নববর্ষে জনসংযোগে শংকর ঘোষ, ঢাক বাজিয়ে শুভেচ্ছা – মন্দিরে পুজো দিয়ে দিন শুরু

শিলিগুড়ি: বাংলা নববর্ষ উপলক্ষে শিলিগুড়িতে এক অনন্য আবহ তৈরি করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

এদিন সকাল থেকেই তিনি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। শুধু শুভেচ্ছা জানানোই নয়, নিজেই ঢাক বাজিয়ে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলেন তিনি।

বিধান মার্কেট এলাকার মা ভবানী কালীবাড়িতে পুজো দিয়ে দিনটি শুরু করেন শংকর ঘোষ।

সেখানে তিনি সকলের মঙ্গল কামনায় প্রার্থনা জানান। এরপর রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে পুজো অর্চনার মাধ্যমে তার নববর্ষ উদযাপন সম্পন্ন হয়।

মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে রাস্তার সাধারণ মানুষ, দোকানদার ও পথচলতি জনতার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

“শুভ নববর্ষ” জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস।

রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এভাবে জনসংযোগ ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে নববর্ষ উদযাপন করায় শংকর ঘোষের এই পদক্ষেপ বিশেষভাবে নজর কেড়েছে সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here