শিলিগুড়িতে জনজোয়ার, ইসলামপুর সভার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা!

শিলিগুড়ি: ইসলামপুরে নির্বাচনী জনসভা সেরে শিলিগুড়িতে এসে জনসংযোগে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেলে শহরের মাল্লাগুড়ি মোড় থেকে হাশমি চক পর্যন্ত এক বিশাল পদযাত্রায় অংশ নেন তিনি।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

পদযাত্রাকে কেন্দ্র করে শুরু থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

রাস্তার দু’ধারে ভিড় জমায় অসংখ্য সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকরা।

হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান পুরো এলাকা কার্যত উৎসবের রূপ নেয়।

উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারকে আরও জোরদার করতেই এই ধরনের পদযাত্রার আয়োজন করা হচ্ছে।

বিশেষ করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় ভোটের আগে জনসংযোগ বাড়ানোই মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here