শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফাঁসিদেওয়া ও মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে জোরদার প্রচারে নামলেন সিপিআই(এম) নেতা মোহাম্মদ সেলিম।
এদিন একাধিক কর্মসূচির মাধ্যমে এলাকাজুড়ে প্রচার চালান তিনি।
পথসভা থেকে শুরু করে রোড শো দুই ক্ষেত্রেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় মিছিল করে জনসংযোগ সারেন তিনি।
এদিনের পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে ধরে পরিবর্তনের বার্তা দেন।
প্রচারে স্থানীয় নেতৃত্ব ও বাম কর্মীদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ফাঁসিদেওয়া ও মাটিগাড়া- নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির প্রচারের গতি আরও বাড়ছে।













































