মাটিগাড়া-নকশালবাড়িতে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনের জোরদার জনসংযোগ!

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাটিগাড়া – নকশালবাড়ি কেন্দ্রে জোরকদমে প্রচারে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন।

দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এদিন তিনি লোয়ার বাগডোগরার বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন।

ক্ষুদিরামপল্লী, রেলওয়ে কলোনি সহ এয়ারপোর্ট মোড় এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও দাবি-দাওয়া শোনেন।

এই জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাড়া মিলছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তত্পরতা বাড়ছে মাটিগাড়া-নকশালবাড়ি সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here