মাইক হাতে বাজারে প্রচার, ব্যবসায়ীদের কাছে ভোটের আবেদন শংকর ঘোষের!

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন শিলিগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

শনিবার শিলিগুড়ি বিধান মার্কেট এলাকায় মাইক হাতে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে নিজের পক্ষে ভোটের আবেদন জানান তিনি।

এদিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন শংকর ঘোষ।

প্রথম দফার নির্বাচনে তাকে জয়ী করতে ভোট বাক্সে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এই প্রচার কর্মসূচি বলে জানানো হয়েছে।

এই প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ও কাউন্সিলর মঞ্জুশ্রী পাল সহ একাধিক দলীয় কর্মী-সমর্থক।

বাজার চত্বরে প্রার্থীর উপস্থিতিতে কিছুক্ষণের জন্য উৎসাহ- উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।

কার্যত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রার্থীদের জনসংযোগ ও প্রচার কর্মসূচি আরও তীব্র হচ্ছে বলে রাজনৈতিক মহলের মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here