শিলিগুড়ি: উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশ নিলেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
শনিবার শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুশ্রী পাল সহ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের পর্যটনের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, পাহাড়, ডুয়ার্স ও তেরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে আরও প্রসারিত করা সম্ভব।
সেই লক্ষ্যে কেন্দ্র সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলি তুলে ধরেন।
এদিন তিনি উপস্থিত পর্যটন ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানান, পর্যটন শিল্পকে শক্তিশালী করতে পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার প্রসার সহ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সম্ভাবনার বিশেষ টিও তুলে ধরেন।
এই বৈঠককে ঘিরে পর্যটন মহলে যথেষ্ট সাড়া পড়ে।












































