শংকর ঘোষের সমর্থনে মতুয়া সমাজের বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর!

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে রাজনৈতিক প্রচারে নতুন মাত্রা যোগ করল মতুয়া সমাজের বর্ণাঢ্য শোভাযাত্রা।

বিজেপি প্রার্থী শংকর ঘোষের সমর্থনে আয়োজিত এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

রবিবার বাঘাযতীন উদ্যান থেকে শুরু হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ এলাকা কোর্ট মোড়, হাসমি চক, গুরু নানকচক ও হিলকার রোড হয়ে এগিয়ে যায় শোভাযাত্রা।

পথজুড়ে ছিল ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র এবং উৎসবমুখর পরিবেশ, যা এলাকাবাসীর নজর কেড়েছে।

শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল খোলা গাড়িতে শান্তনু ঠাকুর ও শংকর ঘোষের উপস্থিতি।

তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন মতুয়া সমাজের বহু সদস্য। বাদ্যের তালে তালে পুরো এলাকা যেন উৎসবের আবহে মেতে ওঠে।

রাজনৈতিক মহলের মতে, এই শোভাযাত্রার মাধ্যমে মতুয়া সমাজের একটি বড় অংশের সমর্থন বিজেপি প্রার্থীর দিকে ঝুঁকছে, যা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here