শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লীতে রহস্যজনক চুরি, লক্ষাধিক টাকা ও সোনার অলংকার উধাও
শিলিগুড়ি: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকায় একটি বাড়িতে রহস্যজনক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।
জানা গিয়েছে, রবিবার বাড়ির সকল সদস্য আত্মীয়ের বাড়িতে গিয়েছিলো।
মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ফিরে তারা দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, ঘরের দরজা, তালা ও গ্রিল সবকিছুই অক্ষত ছিল।
ফলে কীভাবে চোর বাড়ির ভিতরে প্রবেশ করল তা নিয়ে ধন্দে পড়েছেন সকলে।
অভিযোগ, বাড়ি থেকে লক্ষাধিক টাকা নগদ সহ বেশ কিছু সোনার অলংকার চুরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
রহস্যজনক এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।













































