স্লোগান যুদ্ধ! বিজেপির ‘জয় শ্রীরাম’-এর পাল্টা তৃণমূলের ‘জয় বাংলা’, চড়ল রাজনৈতিক উত্তেজনা
দিনহাটা: নির্বাচনের আবহে কোচবিহারের দিনহাটার কুর্শাহাটে রাজনৈতিক উত্তেজনা ছড়াল স্লোগানকে কেন্দ্র করে।
সোমবার বিকালে বিজেপি প্রার্থী অজয় রায়ের নির্বাচনী প্রচারের সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রচার চলাকালীন এলাকায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মী- সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন।
এর জবাবে বিজেপির কর্মী ও সমর্থকরাও ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে পাল্টা প্রতিক্রিয়া জানান।
দু’পক্ষের স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই মোতায়েন ছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।
তাদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।












































